বর্ণাঢ্য নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের
মধ্যে চলছে দেশব্যাপী বর্ষবরণের অনুষ্ঠান। দেশের বিভিন্ন স্থানে দিনটিকে
বরণ করে নিতে আয়োজন করা হয়েছে নাচ, গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশীয়
খেলাসহ সাংস্কৃতিক কর্মকান্ড। সঙ্গে রয়েছে ঐতিহ্যবাহী নানা বাঙালী খাবারের
সমাহার।

ঢাকার নবাবগঞ্জ প্রতিনিধি জানান, নানান আয়োজনের মধ্যে দিয়ে উপজেলায় বাংলা বর্ষবরণ করা হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও নবাবগঞ্জ থিয়েটারের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি থিয়েটার কার্যালয় থেকে শুরু করে কায়কোবাদ চত্তর হয়ে দোহার নবাবগঞ্জ কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বাংলার ঐতিহ্যবাহী কাছ নৃত্য, ঘোড়ায় রাজকুমার, রাজা-রাণী, বাউল সাধকসহ হাতে তৈরি বিভিন্ন শিল্পকর্ম তুলে ধরা হয়।
শোভাযাত্রা শেষে কলেজ ক্যাম্পাসের বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দোহার-নবাবগঞ্জ ঢাকা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সালমা ইসলাম, উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, উপজেলা নির্বার্হী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মরিয়ম জালাল শিমু, দোহার-নবাবগঞ্জ কলেজ অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত প্রমূখ। অপর-দিকে উপজেলার কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে সোমবার সকাল থেকে দুই দিন ব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে ।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, বিপুল উৎসাহ-উদ্দীপনা আর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২১ পহেলা বৈশাখ উদযাপন করেছে দিনাজপুরের মানুষ। দিনাজপুর বৈশাখী উৎসব পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে সকাল ৯টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান বৈশাখী মেলার প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জাতীয় সংসদের হুইপ সংসদ সদস্য ইকবালুর রহিম। শোভাযাত্রায় অন্যান্যদের মধ্য ছিলেন, জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী,জেলা পুলিশ সুপার রুহুল আমীন সহবিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার গোর-এ-শহীদ বড় ময়দান এসে শেষ। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেন। এছাড়াও দিনাজপুরের বড় ময়দানে সোমবার থেকে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী বৈশাখী মেলা।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, বর্ষবরণ উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ৭ টায় শহরের ভিজে স্কুল মাঠ থেকে দৃষ্টিনন্দন একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন । এরপর শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয়।এসময় জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রশীদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হামিম হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিক সাঈদ মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও চুয়াডাঙ্গা সরকারী কলেজের অধ্যক্ষ রহমত আলী বিশ্বাস। এছাড়া বর্ষবরণ উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে শিশু একাডেমীর উদ্যোগে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান , ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতা খোলা, জেলা কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবারের ব্যবস্থাসহ জেলার বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহন করেছে।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, নানা আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসক শফিকুল ইসলামের নেৃতৃত্বে ঝিনাইদহ শহরের স্থানীয় ওয়াজীর আলী হাই-স্কুলের মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। বর্ণিল সাজে সজ্জিত হয়ে দৃষ্টি নন্দন র্যালীটি শহর প্রদিক্ষন করে। র্যালী শেষে ঘুড়ি ওড়ানো, লাঠি খেলা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, নাচ, গান ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় ঝিনাইদহ প্রেসক্লাবে সাংবাদিকরা পান্তা ভাত ও ইলিশ খেয়ে বৈশাখের উৎসব পালন করে। উৎসব মুখর এই অুনষ্ঠানে জেলার কর্মরত সাংবাদিকেরা অংশ গ্রহন করেন। দিনব্যাপী জেলার ৬ উপজেলায় নানা আয়োজনে দিনটি পালিত হচ্ছে। এ ছাড়া বাংলা নব-বর্ষ পালন উপলক্ষ্যে বিভিন্ন সরকারী, বে-সরকারী, সামাজিক, সাং®কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানা অুনষ্ঠানের আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্মীপুর জেলায় উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। সকালে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে গিয়ে পান্তা ইলিশ উৎসবে মিলিত হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া নববর্ষকে বরণভ উপলক্ষে জেলা কালেক্টর ভবনের সামনে দিন দিন ব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। মেলায় ৫০টি স্টল বসে।
No comments:
Post a Comment