স্বামী হতে পারেন সাবেক পার্লামেন্ট সদস্য। কিন্তু, তাই বলে নিজের পেশা
ছাড়তে রাজি নন এই স্ত্রী। ভারতের ঝাড়খণ্ড প্রদেশের হাজারিবাগ অঞ্চলের
বারকাগাঁও থেকে ১৯৯৫, ২০০০ ও ২০০৫ সালে মোট তিনবার পার্লামেন্ট সদস্য
নির্বাচিত হওয়া লোকনাথ মাহাতোর স্ত্রী মোলানি দেবী।

বিজেপি’তে
ছিলেন লোকনাথ। তবে এবার তিনি পুরনো দলটি পরিবর্তন করেছেন। তার স্ত্রী
মোলানি মাথায় করে ঝুড়ি নিয়ে ১ কিলোমিটার দূরের হাটে গিয়ে সবজি বিক্রি করেন।
সবজি বিক্রি থেকে ২০০ থেকে ৩০০ রুপির মতো আয় হয় প্রতিদিন। এখানেই শেষ নয়।
তিনি তার স্বামীকে এবারের লোকসভা নির্বাচনে আর্থিকভাবে সহযোগিতাও করছেন।
নির্বাচনী হলফনামায় এ দম্পতি তাদের মোট সম্পদের পরিমাণ ২ কোটি রুপিরও বেশি
বলে উল্লেখ করেছেন। ওই এলাকার বর্তমান পার্লামেন্ট সদস্য যশোবন্ত সিনহার
বিদেশ পড়–য়া ছেলে জয়ন্ত ও কংগ্রেসের প্রার্থী সৌরভ এন সিংয়ের বিরুদ্ধে
এবারের লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতায় নামতে স্বামীকে সর্বাত্মক সহযোগিতা
করছেন মোলানি। কোন নেতার স্ত্রীর জন্য সবজি বিক্রেতার পেশাটাকে বেশ অদ্ভুত
শোনাতে পারে। কিন্তু, মোলানি দেবীর নিজস্ব ব্যাখ্যাও রয়েছে। জীবিকা
নির্বাহের তাগিদে নয়, বরং ঐতিহ্যগত কারণেই তিনি তার পেশাটি ধরে রেখেছেন।
মোলানি দেবী বলছিলেন, সবজি বিক্রি করায় লজ্জার কি আছে! এটা আমাদের সনাতন
পেশা। আমি মাথায় সবজির ঝুড়ি নিয়ে হাটে যাওয়ার কাজটাকে ভালোবাসি। আমার গ্রাম
অশোক তলা থেকে হাটের দূরত্ব প্রায় ১ কিলোমিটার। সবজি বিক্রি করে আমি
প্রতিদিন ২০০ থেকে ৩০০ রুপি মতো আয় করি।
No comments:
Post a Comment