Monday, April 21, 2014

জাতি হিসেবে আমরা অনেক বড়: শফিউল আলম প্রধান

দেশ হিসেবে আমরা ছোট হতে পারি কিন্ত জাতি হিসেবে আমরা অনেক বড় বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব জাগপা মহানগরের আয়োজনে আগ্রাসী ভারতে বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবির ঔদ্ধত্যের প্রতিবাদে কালো পতাকা সমাবেশে তিনি একথা বলেন।

শফিউল আলম প্রধান বলেন, দিল্লীর আদিবাসীরা বাংলাদেশের স্বাধীনতা এখনো মেনে নিতে পারেনি। যে কারণে বাংলাদেশের ভূখণ্ড দাবি করছে। কিন্ত আমরা স্বাধীন দেশ হিসেবে সেটা মেনে নিতে পারি না।

শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, দেশের প্রতি আপনার কোনো মমতা নেই জানি। কিন্ত শেখ মুজিবুরের প্রতি যদি মমতা থাকে তাহলে ভেবে-চিন্তে কাজ করবেন। না হলে, একদিন আপনার মাথার ওপর শেখ মুজিবুরের ছবি নয়, সেখানে মহাত্মা গান্ধীর ছবি দেখা যাবে।

তিনি আরো বলেন, মাওলানা ভাসানী, শেখ মুজিবুবের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, বাংলাদেশ ভূখণ্ডের জন্য আমরা প্রয়োজনের আবারও যুদ্ধ করবো। তবুও বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করতে পিছ পা হবো না।

সংগঠনের সভাপতি জিএম আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর, এনডিপি মহাসচিব আলমগীর মজুমদার ও মহানগর জাগপা সাধারণ সম্পাদক সানাউল্লা সানু প্রমুখ।

No comments:

Post a Comment