দশম জাতীয় সংসদের ১৩৭ টাঙ্গাইল-৮ আসন থেকে উপ-নির্বাচনে নবনির্বাচিত
সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের শপথ অনুষ্ঠান আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

সিনিয়র
সচিব মোঃ আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন
ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া,চীফ হুইপ আ. স. ম. ফিরোজ হুইপ মোঃ
আতিউর রহমান আতিক এমপি, ইকবালুর রহিম,মোঃ শাহাব উদ্দিন, যোগাযোগ মন্ত্রণালয়
সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি মোঃ একাব্বর হোসেন এবং সংসদসদস্য আমানুর
রহমান খান রানা, মোঃ ছানোয়ার হোসেন ও মোঃ মামুনুর রশীদ কিরণ।
No comments:
Post a Comment