জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া সময়ের আবেদন করায় সোমবার নির্ধারিত দিনে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি।

সাক্ষ্যগ্রহণের
জন্য আগামী ২১ মে দিন ধার্য করেছেন আদালত। ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে আজ
এ দিন ধার্য করা হয়। খালেদা জিয়ার আইনজীবী জানান, গত ১৯ মার্চ এ আদালত
মামলা দুটিতে চার্জ গঠন করলে তারা এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিভিশন
মামলা দায়ের করেন। হাইকোর্টে মামলাটির শুনানি শেষ হয়েছে। আগামী বুধবার
আদেশের জন্য দিন ধার্য আছে। ওই আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ
সাক্ষীর সাক্ষ্য গ্রহণ না করার জন্য আবেদন জানিয়েছেন। গত ১৯ মার্চ জিয়া
চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে
চার্জ গঠন করে ২১ এপ্রিল সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন আদালত। ঢাকার
তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় এ চার্জ গঠন করেন।
No comments:
Post a Comment