Wednesday, April 16, 2014

সাঈদীর আপীলের রায় যেকোন দিন

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল  হোসেনের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের আপিল বেঞ্চ আজ সকালে এ আদেশ দেন। 
একই সঙ্গে সাঈদীর বিরুদ্ধে ইব্রাহিম কুট্টিকে হত্যার অভিযোগে পিরোজপুর জেলায় দায়ের করা মামলার অভিযোগপত্রের নথি তলবে উভয়পক্ষের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। চলতি বছরের ২৫শে ফেব্রুয়ারি সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে। ১০ই এপ্রিল যুক্তি উপস্থাপন শেষ হয়। এর আগে চলতি বছরের ২৮শে জানুয়ারি থেকে ২৫ শে ফেব্রুয়ারি পর্যন্ত আপিল বিভাগে আসামিপক্ষ তাদের যুক্তির্তক উপস্থাপন করে। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮শে ফেব্রুয়ারি সাঈদীকে মত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ টাইব্যুনাল-১।

No comments:

Post a Comment