ভারতের সুপ্রিমকোর্ট হিজড়া সম্প্রদায়কে
তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর আগে সেখানে হিজড়াদেরকে পুরুষ বা
নারী হিসেবে দেখা হতো। ভারতে এই প্রথম হিজড়া সম্প্রদায় আনুষ্ঠানিকভাবে তাদের লিঙ্গ পরিচয় পেয়েছে।

সুপ্রিম কোর্ট রায়ে জানায়, হিজড়াদেরকে সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রসর মনে করা হয়। কোর্ট জানায়, হিজড়ারা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে এবং তৃতীয় লিঙ্গ হিসেবে তারাও চাকরি পাবে।
আদালত আরো বলেছে, তাদের জন্য বিশেষ কল্যাণ তহবিল গঠন করা হবে এবং সামাজিক নেতিবাচক আচরণ থেকে তাদের রক্ষা করার জন্য প্রচারণা চালানো হবে।
No comments:
Post a Comment