মিশরের একটি আদালত ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৩০ সমর্থককে
৩ বছরের বেশি কারাদণ্ড দিয়েছে। মুরসির সমর্থনে বিক্ষোভ, দাঙ্গা, সড়ক অবরোধ
ও সহিংসতায় জড়িত থাকার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

‘সন্ত্রাসী
সংগঠন’ মুসলিম ব্রাদারহুডের সদস্য হিসেবেও অভিযোগ আনা হয়েছিল তাদের
বিরুদ্ধে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। দেশটিতে সেনা সমর্থিত
সরকার মুরসির সমর্থক ও তার নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডে
নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন অভিযান অব্যাহত রেখেছে। গত জুলাই মাসে
ক্ষমতাচ্যুত হন তিনি। সরকারি বাহিনীর নিষ্ঠুর দমন-পীড়নে এ পর্যন্ত ১ হাজার
৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গণগ্রেপ্তার অভিযান চালিয়ে মুরসির
হাজার হাজার সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। গণবিচারে দোষী সাব্যস্ত হয়েছেন ১
হাজারেরও বেশি। এর মধ্যে গত মাসে মুরসির ৫২৯ সমর্থককে মৃত্যুদণ্ড দেয়া
হয়েছে।
No comments:
Post a Comment