Monday, April 21, 2014

ইয়েমেনে ড্রোন হামলায় আল-কায়েদার ৪০ জঙ্গি নিহত

ইয়েমেনের দক্ষিণে পার্বত্য অঞ্চলে বিশ্বের শীর্ষ জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রশিক্ষণ ক্যাম্পে গতকাল দ্বিতীয় দফা মার্কিন ড্রোন হামলায় কমপক্ষে ৩০ জঙ্গি নিহত হয়েছে। পরপর দুই দিন একই ধরনের অভিযান পরিচালিত হয়। গত শনিবারের ড্রোন হামলায় ১০ জঙ্গি ও ৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছিল।
এদিকে গতকাল পরিচালিত অভিযানে আল-কায়েদার সন্দেহভাজন ৩০ জঙ্গি নিহত হয়েছে বলে একটি সূত্র থেকে দাবি করা হচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। নিহত জঙ্গিরা আল-কায়েদার ‘শীর্ষস্থানীয় ও বিপজ্জনক সদস্য’ এবং তারা বিভিন্ন দেশের নাগরিক বলে মন্তব্য করা হয়েছে। এর আগে মার্কিন ড্রোন অভিযানে বেশ কয়েকজন আল-কায়েদা জঙ্গি নিহত হয়েছে। ইয়েমেনে অব্যাহত জঙ্গি দমন অভিযান পরিচালিত হলেও, দেশটির বিভিন্ন অঞ্চলে জঙ্গিরা এখনও বেশ সক্রিয়।

No comments:

Post a Comment