
ঢাকা:
ভুয়া ভাউচারের মাধ্যমে ১ কোটি ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পূবালী
ব্যাংকের রাজধানীর আর কে মিশন রোড শাখার কর্মকর্তা মশিউল আলমকে ৩ দিনের
রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের
(দুর্নীতি দমন কমিশন) উপ-পরিচালক আবদুস সোবহান আসামিকে আদালতে পাঠিয়ে ৫
দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহের
নিগার সূচনা ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার দুপুরে দুদকের উপ-পরিচালক
আবদুস সোবহানের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে রাজধানীর তেজগাঁও
এলাকা থেকে গ্রেপ্তার করে মশিউল আলমকে। পূবালী ব্যাংক থেকে কয়েক ধাপে ভুয়া
ভাউচারের মাধ্যমে ১ কোটি ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করা
হয়। নিজস্ব তদন্তে অপরাধ প্রমাণিত হলে ২০১৩ সালের সেপ্টেম্বরে মশিউল আলমের
বিরুদ্ধে মামলা করে পূবালী ব্যাংক। এরপর মামলাটির তদন্তভার গ্রহণ করে
দুদক।
No comments:
Post a Comment