Tuesday, April 15, 2014

বিয়ে করলেন উমর আকমল

ব্যাচেলর ইনিংসের সমাপ্তি টানলের পাকিস্তানের ক্রিকেটার উমর আকমল। ঘনিষ্ঠ কিছু বন্ধু ও আত্মীয়ের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে স্থানীয় একটি মসজিদে উমরের আকদ অনুষ্ঠিত হয়। 
পাত্রী পাকিস্তানের সাবেক ক্রিকেটার লিজেন্ডারি লেগ স্পিনার আব্দুল কাদিরের মেয়ে নুর আমনা। পাকিস্তানের এআরওয়াই নিউজ চ্যানেলে প্রচারিত খবরে তথ্য জানানো হয়। হানিমুনে যাওয়ার ধারণাকে বাদ দিয়ে স্ত্রী নুর আমনা এবং পরিবার নিয়ে উমরাহ হজ্বে যেতে চান উমর। আগামী বুধবার স্ত্রী’কে নিজের বাড়িতে আনবেন এবং বৃহস্পতিবার বৌভাত অনুষ্ঠিত হবে। আকমলের দুই ভাই কামরান ও আদনান আগেই বিয়ে করেছেন।

No comments:

Post a Comment