Tuesday, April 15, 2014

গণজাগরণ মঞ্চের কর্মীকে ছুরিকাঘাত

রাজধানীর বাংলামোটর এলাকায় গণজাগরণ মঞ্চের কর্মী মো. শিশিরকে (৩৮)  কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আজ দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গণজাগরণ মঞ্চের সংগঠক হাবিবুল্লাহ মেজবা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 
শিশির মঞ্চের কামালা পাশা গ্রুপের কর্মী। সংশ্লিষ্টরা জানান, বসুন্ধরা সিটি থেকে আসার পথে অর্নবের সঙ্গে কামাল শিশিরের দেখা হয়। অর্নব ইমরানের মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার গ্রুপের লোক বলে দাবি করেন মেজবা। তখন তারা শাহাবাগে যাবার উদ্দেশ্যে বাংলামটর সিঙ্গার শো’রুমের সামনে আসা মাত্র একটি মাইক্রোবাস থেকে ৫/৭ জন দুর্বৃত্ত নেমে তাকে উঠিয়ে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাদের সঙ্গে দস্তাদস্তি শুরু করলে তাদের হাতে থাকা দাঁড়ালো ছুরি দিয়ে শিশিরকে কুপিয়ে আহত করে। মেজবা জানান, ওই দুর্বৃত্তরা নিজেদের গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকারের লোক বলে জানিয়েছে। ইমরান এইচ সরকারের পক্ষের কর্মীরা শিশিরের ওপর হামলা চালিয়েছেন বলে কামাল পাশা অভিযোগ করেছেন। তবে ইমরান এই অভিযোগ অস্বীকার করেছেন। মঞ্চের একাংশের প্রতিনিধি কামাল পাশা চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘তাঁদের কর্মী শিশিরকে ফোনে ও অনলাইন মাধ্যমে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ইমরান এইচ সরকারের পক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে। এই অংশের আরেক নেতা এফ এম শাহীন বলেন, আজ বেলা আড়াইটার দিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের সামনে শিশিরের ওপর ১০-১২ জন হামলা চালায়। হামলায় চাপাতির কোপে শিশিরের দুটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।

No comments:

Post a Comment