Tuesday, April 15, 2014

ওয়াসা মোড়ে রাইডার উল্টে আহত ৬

নগরীর খুলশী থানার ওয়াসা এলাকায় একটি যাত্রীবাহী হিউম্যান হলার (রাইডার) উল্টে ছয় যাত্রী আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে। 
আহতরা হলেন মো. মাসুদ (২৮), মনির হোসেন (২৯), মো. রাসেল (১৮), মো. রুবেল (২৮), আল আমিন (২৮) ও পিংকি বড়ুয়া (২২)। এদের মধ্যে পিংকি বড়ুয়া অবস্থা গুরুতর বলে বাংলানিউজকে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক বাশার।

খুলশী থানার অপারেটর মো. লোকমান বাংলানিউজকে বলেন,‘দুর্ঘটনার পর পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে, গাড়িটি কোথায় যাচ্ছিল নিশ্চিত করে জানা যায়নি।’

No comments:

Post a Comment