ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গতকাল
মঙ্গলবার রাতে মারধর করেছে দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকের
নিকটবর্তী মোড়ে এ ঘটনা ঘটে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিত্সাধীন।

প্রত্যক্ষদর্শী
সূত্রে জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকের
পার্শ্ববর্তী শেষ মোড়ে বন্ধুদের সঙ্গে খেতে যান কৃষি অনুষদের শেষ বর্ষ ও
শহীদ নাজমুল আহসান হলের আবাসিক ছাত্র রিফাত আলম। খাওয়া শেষে হলে ফেরার সময়
সাত-আটজন দুর্বৃত্ত রিফাতকে ডেকে নিয়ে মারধর করতে থাকে। এ সময় রিফাতের
সঙ্গে থাকা বন্ধুদের অন্য দুর্বৃত্তরা আটকে রাখে। ২ নম্বর ফটকের কর্তব্যরত
নিরাপত্তা-কর্মী ও আশপাশের লোকজন ঘটনাটি জানতে পেরে তাঁকে উদ্ধার করে
বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রে পাঠিয়ে দেন। এ সময় হল প্রশাসন ও
প্রক্টরিয়াল বডির সদস্যরা আহত রিফাতকে দেখতে হলে ছুটে যান। তাঁরা রিফাতকে
চিকিত্সার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
No comments:
Post a Comment