জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স পার্ট-১
পরীক্ষার ২৮টি বিষয়ের ফলাফল বুধবার প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংবাদ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম বর্ষ থেকে দ্বিতীয়বর্ষে উত্তীর্ণের হার ৯৪
দশমিক ৬৯ শতাংশ।

জাতীয়
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info) এবং যে কোনো মোবাইল থেকে
এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এসএমএসে ফল পেতে মেসেজ অপশনে গিয়ে
nu<space> H1 <space> Roll লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে ফলাফল
পাওয়া যাবে। গত বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত এ পরীক্ষায় সারাদেশে ৪১৬টি
কলেজের সর্বমোট দুই লাখ ৭৯ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার সাড়ে পাঁচ মাস এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার
দুই মাসের মধ্যে এই ফল প্রকাশ করা হলো। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info)
রাত ৮টায় এবং সন্ধ্যা ৬টা থেকে মোবাইলে পাওয়া যাবে। মোবাইল থেকে মেসেজ
অপশনে গিয়ে nuH1Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া
যাবে। গত বছরের ২৬ সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা
অনুষ্ঠিত হয়। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার সাড়ে পাঁচ মাস এবং ব্যবহারিক
পরীক্ষা শেষ হওয়ার দুই মাস পর ফল প্রকাশিত হচ্ছে। সারা দেশের ৪১৬টি কলেজের
সর্বমোট দুই লাখ ৭৯ হাজার ৬৬২ পরীক্ষার্থী ১৬৫টি কেন্দ্রে অংশগ্রহণ করে।
পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ১০ হাজার ৬৬৪ শিক্ষক অংশ নেন।
পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ১০ হাজার ৬৬৪ শিক্ষক অংশ নেন।
No comments:
Post a Comment