Wednesday, April 30, 2014

দুর্নীতি মামলায় মোর্শেদ খান ও তার স্ত্রী-পুত্রের জামিন

ঢাকা: দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান এবং তার স্ত্রী মিসেস নাসরিন খান ও ছেলে ফয়সল মোর্শেদ খান।
বুধবার জামিন আবেদনের শুনানি শেষে সাবেক মন্ত্রী ও তার স্ত্রী-পুত্রের জামিন  মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত। এর আগে, আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ও তার স্ত্রী-পুত্র। সাবেক মন্ত্রীর জামিন মঞ্জুরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন দুদকের পিপি মোশারফ হোসেন কাজল।

No comments:

Post a Comment