ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় রোকেয়া আক্তার রুম্পা (১৯)
নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে
পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো.
আলমগীর হোসেন উত্তরার ১০ নং সেক্টরের ১০ নং রোডের ৩০ নং বাড়ির একটি কক্ষ
থেকে এ লাশ উদ্ধার করেন। রুম্পা ময়মনসিংহের হালুয়াঘাটের আব্দুর রহমানের
মেয়ে।

তিনি
উত্তরায় তার পরিবারের সঙ্গে থাকতেন। রোকেয়ার বাবা আব্দুর রহিম বাংলানিউজকে
জানান, মঙ্গলবার রাতে পরিবারের সবার সঙ্গে রাতের খাবার খেয়ে ১০টার দিকে
ঘুমিয়ে পড়েন রুম্পা। সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে ডাকাডাকি করার পরও তার
ঘুম না ভাঙলে বাসার বেলকনি দিয়ে উঁকি মেরে ফ্যানের সঙ্গে রুম্পার ঝুলন্ত
লাশ দেখতে পান তারা। পরে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে রোকেয়ার
বাবা মেয়ের আত্মহত্যার কারণ জানাতে পারেননি। এসআই আলমগীর হোসেন জানান, লাশ
ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো
হয়েছে।
No comments:
Post a Comment