চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় ইউছুপ কলোনীতে
মো. ইকবাল নামে এক স্বামী স্ত্রী’র পায়ে গুলি করে তাকে মারাত্মক আহত করেছে
বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বিকাল চারটার দিকে স্ত্রী পারভিন আকতার গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত সহকারি উপ পরিদর্শক পঙ্কজ বড়ুয়া বাংলানিউজকে বলেন, পারভিন আকতার গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। তিনি অভিযোগ করেছেন, স্বামী ইকবাল তার পায়ে গুলি করে দিয়েছে।
নগর পুলিশের সহকারি কমিশনার (পাঁচলাইশ) দীপক জ্যোতি খীসা বাংলানিউজকে বলেন,‘এধরণের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

No comments:
Post a Comment