সিলেট: সিলেট নগরীর কাস্টঘর এলাকায় খাবার পানি সরবরাহের দাবিতে সড়ক
অবরোধ করেছেন স্থানীয় নারীরা। বুধবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত
স্থানীয় রাস্তা অবরোধ করে রাখেন তারা। এ সময় ব্যস্ততম এলাকা
কাস্টঘর-মহাজনপট্টি সড়কে যানজট দেখা দেয়। অবরোধের খবর পেয়ে সংশ্লিষ্ট
ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের পানি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে
উপস্থিত হলে তারাও প্রতিবাদকারীদের তোপের মুখে পড়েন।

সথানীয়রা
জানান, প্রায় ৩ মাস ধরে ওই এলাকার লোকজন পানির জন্য দুর্ভোগ পোহাচ্ছেন।
সিটি করপোরেশনের পানির লাইন থেকেও তারা পানি পান না। এছাড়া সিসিকের পানির
লাইনম্যান শাহেদ কাস্টঘরের লোকজনের জন্য বরাদ্দকৃত পানির গাড়ি এনে
পার্শ্ববর্তী হোটেল ও মার্কেটে বিক্রি করে দিচ্ছেন। বিষয়টি স্থানীয় লোকজন
সিটি করপোরেশনকে অবগত করলেও কোন কাজ না হওয়ায় এই সড়ক অবরোধ বলে জানান
স্থানীয়রা। এ ব্যাপারে সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নজরুল
ইসলাম মুনিম জানান, অবরোধের খবর পেয়ে তিনি ও সিসিকের পানি শাখার নির্বাহী
প্রকৌশলী হোসেন জামাল সেখানে যান এবং তাৎক্ষণিক পানি সরবরাহের আশ্বাস দিয়ে
অবরোধ তুলে নেয়ার জন্য অবরোধকারীদের প্রতি অনুরোধ জানালে তারা অবরোধ তুলে
নেন।
No comments:
Post a Comment