Wednesday, April 30, 2014

সুন্দরবনের আটক ৫ দুস্যকে জেলহাজতে প্রেরণ

মংলা (বাগেরহাট): সুন্দরবনের র‌্যাবের হাতে আটক হওয়া ৫ দুস্যকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া বন্দুকযুদ্ধে নিহত দুই দস্যুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এরা হলেন- আবু তালেব খান, রাজু শিকদার, কামাল শেখ, জাহাঙ্গীর আলম, ইব্রাহিম হাওলাদার। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, আটকদের অস্ত্র, হত্যা, গুম ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে র‌্যাব ৮ এর ডিএডি হায়দার আলীর দায়ের করা ৩টি পৃথক মামলায় সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মংলা পশুর চ্যানেলের ভদ্রা ফরেস্ট স্টেশন সংলগ্ন এলাকায় বনদস্যু দুলু বাহিনীর সঙ্গে র‌্যাব ৮ সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় বাহিনী প্রধান দুলু ও তার সেকেন্ড ইন কমান্ড বাচ্চু নিহত হয়। দস্যু সন্দেহে আটক করা হয় ৬ জনকে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৫টি একনালা বন্দুক, ১টি দুইনালা বন্দুক, ২টি পয়েন্ট টুটুবোর, ১টি সিক্স শুটার গানসহ ৬১১ রাউন্ড গুলি, ১৭টি মোবাইল, ১৬টি মোবাইল ব্যাটারি। মঙ্গলবার মধ্যরাতে ৫ জনকে মংলা থানায় হস্তান্তর করা হয়। তবে একজনের জেলে পরিচয় নিশ্চিত হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়।

No comments:

Post a Comment