ইরাকে আজ প্রথমবারের মতো পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ
স্থানীয় সময় সকাল ৭টার দিকে ভোট শুরু হয়। দেশের প্রায় ৫০ হাজার ভোটকেন্দ্রে
সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ইরাকের ২ কোটি ২০ লাখ নিবন্ধিত ভোটার
পার্লামেন্টের ৩২৮টি আসনে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করবেন।

৩
বছর আগে দেশটি থেকে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহারের পর প্রথমবারের মতো
পার্লামেন্ট নির্বাচন হচ্ছে। সহিংসতার কারণে কঠোর নিরাপত্তা ব্যবস্থার
মধ্যে ভোটগ্রহণ চলছে। সুষ্ঠুভাবে আয়োজন সম্পন্ন করতে হাজার হাজার সেনা ও
পুলিশ মোতায়েন করা হয়েছে। শিয়া সম্প্রদায়ের মুসলমানদের একটি রাজনৈতিক দলকে
নেতৃত্ব দিচ্ছেন নুরি আল-মালিকি। ইরাকে পরপর দুই মেয়াদে ৮ বছর
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন,
অধিকাংশ আসনেই জয় পাবেন নুরি এবং টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী
নির্বাচিত হবেন। তবে সংখ্যাগরিষ্ঠতা হয়তো পাবেন না। ২০০৮ সাল থেকে ইরাকে
ভয়াবহ মাত্রার যে সহিংসতা শুরু হয়, তা আজও চলছে। গত সপ্তাহেও ইরাকজুড়ে
হামলায় ১৬০ জন নিহত হয়েছেন। এর মধ্যেও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে
আশা সংশ্লিষ্টদের।
No comments:
Post a Comment