Thursday, April 24, 2014

গাজীপুরের সাবেক ডিসিকে এক মাসের কারাদন্ড

আদালতের আদেশ না মানায় গাজীপুরের সাবেক জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমানকে এক মাসের কারাদন্ড দিয়েছে হাইকোর্ট। তিনি বর্তমানে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হিসাবে কর্মরত। আদালতের আদেশ লঙ্ঘন করে ৪০টি পরিবারকে উচ্ছেদ করায় তাকে এ দন্ডাদেশ দিয়েছে বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদার ও আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ। 
২০০৮ সালে আদালতের আদেশ অমান্য করে উচ্ছেদ অভিযান চালানোর অভিযোগের শুনানি শেষে এ রায় দেয়া হয়। রায়ে একইসঙ্গে ভাওয়াল রাজ এস্টেটের কোর্ট অব ওয়ার্ডের ম্যানেজার আব্দুর রউফকে ১ কোটি টাকা জরিমানা করার পাশাপাশি ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। সহ-ম্যানেজার মো. সাব্বির হোসেন, গাজীপুরের ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মনিরুল ইসলাম ও কর্মকর্তা শ্রী শ্রী মাধবকে পাঁচ দিন করে কারাদন্ড দেয়া হয়েছে। অভিযোগ থেকে খালাস পেয়েছেন গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার আলমগীর আলম, জয়দেবপুর থানার ওসি মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজালাল, আনসার এডজুটেন্ট পবিত্র কুমার সাহা।

No comments:

Post a Comment