ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফটক ও বিভিন্ন ওয়ার্ডে ‘দালাল’ ও
‘সাংবাদিক’ প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে বিজ্ঞপ্তি টানিয়েছে মেডিকেল কলেজের
শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘হাসপাতালে দালাল ও সাংবাদিক প্রবেশ
নিষেধ। অন্যথায় যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে
না।’ ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রছাত্রীবৃন্দের পক্ষ থেকে এটি প্রচার করা
হচ্ছে বলে বিজ্ঞপ্তির নিচে উল্লেখ করা হয়।

হাসপতালের
জরুরি বিভাগসহ বিভিন্ন স্থানে এধরনের বিজ্ঞপ্তি টানানো হয়েছে। এ ব্যাপারে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালের দায়িত্বপ্রাপ্ত পরিচালক ডা. মো.
জাহাঙ্গীর আলম ভূইয়া বলেন, কে বা কারা এই বিজ্ঞপ্তি হাসপাতালের দেয়ালে
দেয়ালে লাগিয়েছে তা আমাদের জানা নেই। বিজ্ঞপ্তিটি আমিও দেখেছি। তবে এ রকম
লেখা উচিত হয়নি। এসব বিজ্ঞপ্তি আজকেই (বৃহস্পতিবার) অপসারণ করা হবে।
No comments:
Post a Comment