বর্তমানে ধারাবাহিক নাটক নিয়ে তুমুল
ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার অভিনেত্রী স্বাগতা। এ ব্যস্ততার ফলে
খণ্ডনাটক দীর্ঘদিন ধরে করা হয়নি তার।

এখন
বিভিন্ন চ্যানেলে স্বাগতা অভিনীত পাঁচটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এসব
নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাচ্ছে এ অভিনেত্রীকে। স্বাগতা অভিনীত
নাটকগুলো হলো- ‘অন্দর মহল’, ‘কেবল স্বপন করেছি বপন’, ‘এলেবেলে’, ‘ধনী মেয়ে’
এবং ‘অপূর্বা’। এসব নাটকের শুটিং নিয়ে পুরোটা সময়ই ক্যামেরার সামনে থাকতে
হচ্ছে তাকে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলে তার এ শুটিং। এ কারণেই
মূলত খণ্ডনাটকে কম দেখা যাচ্ছে তাকে। এমনকি সিডিউল জটিলতার জন্য পহেলা
বৈশাখের নাটকেও কাজ করা হয়নি তার। এখানেই শেষ নয়, আরও কয়েকটি নতুন
ধারাবাহিকের কথাবার্তাও চলছে তার। ব্যাটে-বলে মিলে গেলে সেগুলোও করে
ফেলবেন। এদিকে বর্তমানে স্বাগতার ‘ম্যাঙ্গোলি’ ও ‘ডেকো’র দুটি বিজ্ঞাপন
বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। তবে নতুন কোন বিজ্ঞাপনে সাম্প্রতিক সময়ে
কাজ করেননি তিনি। অন্যদিকে চলতি মাসটাও ধারাবাহিক নাটকের শুটিং নিয়েই
ব্যস্ত থাকতে হবে তাকে। আপাতত গানের প্র্যাকটিসেও তেমন মনোযোগী হতে পারছেন
না। তবে শিগগিরই গানে আবার নিয়মিত হওয়ার কথাও জানিয়েছেন তিনি। নিজের
সাম্প্রতিক সময়ের ব্যস্ততা প্রসঙ্গে স্বাগতা বলেন, ধারাবাহিক নাটকের
সিডিউলের পর আর কিছুর জন্য সময় করতে পারছি না। সকাল থেকে গভীর রাত পর্যন্ত
শুটিংয়ে অংশ নিচ্ছি। এসব নাটকের বাইরেও আরও কিছু ধারাবাহিকের কথা চলছে।
ব্যস্ততার কারণে মূলত খণ্ডনাটকে কাজ করা হচ্ছে না। তবে আশা করছি আগামী মাস
থেকে খণ্ডনাটকের কাজ শুরু করতে পারবো। গানেও তখন থেকে নিয়মিত হবো।
No comments:
Post a Comment