ঢাকা: নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে
বিএনপি গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির দফতরের
দায়িত্বপ্রাপ্ত ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার
বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে
তিনি এ কথা জানান। বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন উপলক্ষে এ সংবাদ
সম্মেলনের আয়োজন করা হয়। রুহুল কবির রিজভী বলেন, নির্দলীয় নিরপেক্ষ
নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি গণ আন্দোলনের
প্রস্তুতি নিচ্ছে। কারণ গণ আন্দোলন ছাড়া নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন সম্ভব
নয়। তিনি বলেন, দেশের বর্তমান প্রজন্ম ’৭২-এর নির্বাচন দেখেনি। কিন্তু
বর্তমানে নির্বাচনে প্রভাব ও ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগ দেখিয়েছে।
আগামীকালের (বুধবার) নির্বাচনে কি তা আগের পাঁচ দফা নির্বাচনের ফলাফল থেকেই
বোঝা যায়। নির্বাচনের ফল তাদের পক্ষে নিতে আওয়ামী লীগ প্রশাসন ও নির্বাচন
কমিশন সব প্রস্তুতি নিয়ে রেখেছে বলে অভিযোগ করেন তিনি। রিজভী বলেন,
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ১৫৬ জন প্রিজাইডিং অফিসারের যে তালিকা করা হয়েছে,
তাদের মধ্যে ৭০ জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সাবেক
ভারপ্রাপ্ত সিইসি মোবারক হোসেনের কথাবার্তা দলীয় লোকজনের মতো বলেও উল্লেখ
করেন রিজভী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান নির্বাচন
কমিশনার কর্মস্থলে যোগ দিলে কি হবে? তিনি প্রধানমন্ত্রীর আজ্ঞা। কাজে যোগ
দিলেও নির্বাচন পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। সরকারের বিভিন্ন সমালোচনা
করে বিএনপির এই নেতা বলেন, সরকার বর্তমানে যেসব কার্যকলাপ করছে তাতে
ভদ্রলোকদের দেশে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা,
চেয়ারপার্সন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানকে নিয়ে আওয়ামী লীগের মন্ত্রীরা
অসংখ্য নোংরা কথাবার্তা বলছেন। তাতে মনে হচ্ছে দেশে রাজনীতি স্ট্যান্ডার্ড
মানে নেই।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, নাম পরিবর্তনের সংস্কৃতি আপনাদের। আপনারা হাসপাতাল, স্টেডিয়াম ও বিমানবন্দরের নাম পরিবর্তন করেছেন। এখন দেশবাসী অপেক্ষায় আছে কখন দেশটার নামই পরিবর্তন করে ফেলেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, সালাউদ্দিন আহমেদসহ নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫ ১৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৪

No comments:
Post a Comment