রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

একই
সঙ্গে তাদের কাছ থেকে নগদ ২১ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উত্তর যাত্রবাড়ীর একটি বাসার পঞ্চম তলার
ফ্ল্যাট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটক দুই নারী মাদক বিক্রেতা হলেন,
আয়েশা আকতার (২১) এবং হাফিজা আকতার (৫০)। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই
বাসায় অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা
করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৪
No comments:
Post a Comment