প্রথম সেমিফাইনালে প্রতিপক্ষ দুই কোচের ফুটবল দর্শন একই রকম। কোচ দিয়েগো
সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ ও হোসে মরিনহোর চেলসি কাউন্টার অ্যাটাকের
ফুটবল খেলে সাধারণত। আর মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগ সেমিফাইনালের প্রথম লেগে
দু’দলের সতর্ক ফুটবলে ম্যাড়ম্যাড়ে এক ম্যাচই দেখলেন দর্শকরা। মাদ্রিদের
ভিসেন্তে ক্যালডেরন মাঠে প্রথম লেগের লড়াইটি শেষ হয় ০-০ সমতায়।

আর
ইংলিশ জায়ান্ট চেলসির খেলা ছিল এদিন অতিরক্ষণাত্মক । প্রতিপক্ষ মাঠে এ
লড়াইয়ে চেলসি তারকাদের পায়ে¦ল দখলে ছিল ম্যাচের মাত্র ৩১%। স্বাগতিক
অ্যাটলেটিকো এতে চেলসির গোলমুখে চেষ্টা চালায় ২৫বার। তবে চেলসির গোলপোস্ট
বরাবর মাত্র ৪ শট নিয়ে অ্যাটলেটিকোর বাকি চেষ্টা ছিল লক্ষ্যভ্রষ্ট। এদিন
চেলসি গোলরক্ষক পিতর চেক কাঁধে আঘাত নিয়ে মাঠের বাইরে যান ম্যাচের শুরুতেই ।
এতে ম্যাচে চেলসির ৪১ বছর বয়স্ক বদলি গোলরক্ষক অস্ট্রেলিয়ার মার্ক
শোয়ারজারকে পরীক্ষায় পড়তে হয় থোরাই। ম্যাচে অ্যাটলেটিকোর যুঁতসই আক্রমণ
দেখা গিয়েছিল একবারই। অ্যাটলেটিকো ফরোয়ার্ড মারিও সুয়ারেজের ওই চেষ্টা
নস্যাত করেন ক্যারিয়ারে ৫০০ লীগ ম্যাচের গোলরক্ষক শোয়ারজার। আগামী ২৯শে
এপ্রিল চ্যাম্পিয়ন্স লীগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে লন্ডনে ফের মুখোমুখি
হবে চেলসি-অ্যাটলেটিকো।
No comments:
Post a Comment