Wednesday, April 16, 2014

ঠাকুরগাঁও উপজেলা নির্বাচনে ভোট গণনা চলছে

ঠাকুরগাঁও: শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে কোনো বিরতি ছাড়াই চলে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত একজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে দু’জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন। 
একটি পৌরসভা ও ২১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ১৬৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩  লাখ ৬৮ হাজার ৯১২ জন। পঞ্চম দফায় ৩১ মার্চ এ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ২৮টি পরিবর্তন ও সংযোজন করা কেন্দ্রের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন হাইকোর্টে  রিট  করলে আদালত ওইসব কেন্দ্রে ভোটগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেন। ৩০ মার্চ নির্বাচন কমিশন এ উপজেলার নির্বাচন স্থগিত করে।

No comments:

Post a Comment