মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের পূর্ব খল্লী
গ্রামের লাল মিয়া ফকির ওরফে লাল মিয়া পীর (৪৫) নামে এক ভণ্ড পীরের বিরুদ্ধে
ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের
করেছেন ঘটনার শিকার একই গ্রামের এক নারী (৪৪)।

মামলার
বাদী বাংলানিউজকে জানান, লাল মিয়া পীর তার প্রতিবেশী। মাঝে মধ্যেই লাল
মিয়া রাস্তা-ঘাটে তাকে কু-প্রস্তাব দিতেন। বিষয়টি তিনি গ্রামের মাতবর দুলাল
মিয়া এবং সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেনকে মৌখিকভাবে
জানান। কিন্তু কোনোভাবেই লাল মিয়া তাকে উত্ত্যক্ত করা থেকে বিরত হননি। এর
ধারাবাহিকতায় শুক্রবার সন্ধায় প্রাকৃতিক কর্ম সারতে বাড়ির বাইরে গেলে লাল
মিয়া এবং তার দুই সঙ্গী (অজ্ঞাত) তাকে জোরপূর্বক বাড়ির পার্শ্ববর্তী ভুট্টা
ক্ষেতে নিয়ে যায়। এসময় তার হাত-মুখ বেঁধে তাকে শারীরিকভাবে নির্যাতন করে
এবং ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে ওই নারীর চিৎকারে পার্শ্ববর্তী
স্থানীয়রা এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে।
বিষয়টি নিয়ে শনিবার সকালে সাটুরিয়া থানায় অভিযোগ করতে যেতে চাইলে স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসী উপযুক্ত বিচারের আশ্বাস দিলে মামলা করা থেকে বিরত থাকেন তিনি। দফায় দফায় বিষয়টি সমাধান করার চেষ্টা করা হলেও সর্বশেষ সব চেষ্টা ব্যর্থ হয়। পরে, বুধবার দুপুরে মানিকগঞ্জ কোর্টে মামলা করেন তিনি।
শুক্রবার ওই নারীকে শ্লীলতাহানি ছাড়াও আগেও তাকে উত্তক্ত করার বিষয়টি অবগত বলে স্বীকার করেছেন- প্রতিবেশি দুলাল মাতবর এবং সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন।

No comments:
Post a Comment