Tuesday, April 15, 2014

কন্যার মা হলেন পূর্ণিমা

কন্যা সন্তানের মা হলেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। গতকাল রাতে ঢাকার উত্তরাস্থ সালাউদ্দিন হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে তিনি এক কন্যা সন্তানের  জন্ম দেন।
মা ও নবজাতক দু’জনেই সুস্থ আছেন বলে জানা গেছে। পূর্ণিমা ও তার স্বামী ফাহাদ জামাল নবজাতকের সর্বাঙ্গীন সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। মা হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পূর্ণিমা বলেন, এ এমনই এক স্বর্গীয় সুখ প্রাপ্তি যা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না।

No comments:

Post a Comment