Tuesday, April 15, 2014

প্রবাসী ডন’ ছবির মহরতে তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শাহিন সুমন পরিচালিত ‘প্রবাসী ডন’ ছবির মহরত উদ্বোধন করলেন। সমপ্রতি এফডিসির চার নম্বর ফ্লোরে অত্যন্ত জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে তথ্যমন্ত্রী ছবির শুভ মহরত ঘোষণা করেন। 
এ সময় এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এনামুল হক কালু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন এবং ছবির প্রযোজক ইউনূস রানা উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বর্তমান চলচ্চিত্রের অগ্রগতির কথা উল্লেখ করে এফডিসির উন্নয়নে সরকারের সদিচ্ছার কথা জানান। তিনি বলেন, বর্তমান সরকার চলচ্চিত্রের প্রতি আন্তরিক। চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নে
সর্বাত্মক চেষ্টা চালাতে সরকার বদ্ধপরিকর। রানা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মীয়মান ‘প্রবাসী ডন’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাইমন, পরীমনি, সুমিত, তিথি, অমিত হাসান, আলীরাজ, শিবা শানু, ডন ও কমল পাটেকর। ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চিত্রগ্রহণে এ আর আজিজ। সংগীত শওকত আলী ইমন ও আহমেদ হুমায়ূন। সম্পাদনায় একরামুল হক। স্থিরচিত্রে ডিজি পিন্টু। মহরতের পর সুমিত ও তিথিকে নিয়ে একটি গানের শুটিং করেন নৃত্যপরিচালক মাসুম বাবুল। পরিচালক শাহিন সুমন জানান, ‘প্রবাসী ডন’ ছবির শুটিং হবে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কায়। জমজমাট একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ হচ্ছে।

No comments:

Post a Comment