চলতি প্রজন্মের অভিনেত্রীদের মাঝে এরই মধ্যে বলিউডে নিজের একটি অবস্থান
তৈরি করেছেন আনুশকা শর্মা। শাহরুখের বিপরীতে প্রথম ছবিতে অভিনয় করার পর আর
পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বিশেষ করে যশরাজ ফিল্মসের একাধিক ছবিতে কাজ
করে সফলতা পেয়েছেন তিনি।

তারই
ধারাবাহিকতায় এরই মধ্যে এই ব্যানারের আরও একটি নতুন ছবিতে কাজ করছেন
আনুশকা শর্মা। ছবিটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। এ ছবির প্রধান ভূমিকায়
অভিনয় করতে দেখা যাবে আনুশকাকে। দীর্ঘ সময় পর নারী চরিত্রকে প্রধান করে ছবি
নির্মাণ করছে যশরাজ ফিল্মস। সেদিক থেকেও বেশ লাকি বলা চলে আনুশকাকে। ছবিতে
আনুশকাকে দেখা যাবে একজন নারী গ্যাংস্টারের ভূমিকায়। তবে কেবল মাত্র
দুর্নীতির বিরুদ্ধেই রুখে দাঁড়ান তিনি। এক সময় হঠাৎ করে এক তরুণের সঙ্গে
দেখা হয়ে যায় তার। এরপরই বদলে যেতে থাকে তার জীবন। অন্ধকার জীবন থেকে বের
হয়ে এসে আলোর পথে হাঁটার প্রাণপণ চেষ্টা করে যান তিনি। এরকম কাহিনী নিয়ে
আবর্তিত এ ছবিতে বেশ কিছু রগরগে দৃশ্যেও কাজ করতে দেখা যাবে তাকে।
একাধিকবার বিকিনি পরে ক্যামেরাবন্দি হবেন তিনি। তার বিপরীতে অভিনয় করার কথা
রয়েছে তরুণ অভিনেতা হারমান বাওয়েজারের। এ ছবিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে
কাজ করতে হবে আনুশকাকে। আর তার জন্য বর্তমানে প্রশিক্ষণও নিচ্ছেন তিনি।
শুধু তাই নয়, এর জন্য সাঁতারও শিখছেন। সাধারণ সাঁতার জানলেও ছবিতে তুখোড়
সাঁতারু হিসেবেই দেখা যাবে তাকে। তাই এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন
তিনি। ছবিটি নিয়ে দারুণ এক্সাইটেড আনুশকা শর্মা বলেন, আমার ক্যারিয়ারে
সবচেয়ে ভিন্নধর্মী চরিত্রটি আমি এখানে করতে যাচ্ছি। এটা আমার কাছে
চ্যালেঞ্জের ব্যাপার। ছবিতে আমাকে যেমন অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তেমনি
আমার আবেদনময়ী রূপও দেখতে পাবেন দর্শক। আমি ছবির জন্য আলাদাভাবে সাঁতার ও
ফাইট শিখছি। আশা করছি ভাল কিছু হবে।
No comments:
Post a Comment