
এ
জয়ের সুবাদে লীগ তালিকায় বার্সেলোনাকে সরিয়ে দ্বিতীয়স্থানে ওঠল কার্লো
আনচেলত্তির শিষ্যরা। গতকাল ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ২৮ মিনিটে ডি
মারিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল। ৫৩ মিনিটে রিয়ালের গোল ব্যবধান ২-০ গড়ে দেন
সবচেয়ে দামি ফুটবলার গ্যারথ বেল। বাঁ পায়ে দর্শনীয় গোল করেন তিনি। এই
মওসুমের বেলের এটি ১৯ তম গোল। ৫৬ মিনিটে রিয়ারকে আবারো এগিয়ে দেন এসকো। আর
রিয়ালের পক্ষে শেষ গোলটি করেন মোরাতা। এ জয়ে শীর্ষস্থানে থাকা অ্যাটলেটিকো
মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান সমান করল রিয়াল। ৩২ ম্যাচে অ্যাটলেটিকোর ৭৯
পয়েন্ট। ৩৩ ম্যাচে রিয়াল ও বার্সার পয়েন্ট ৭৯ ও ৭৮।
No comments:
Post a Comment