বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তাদের সবার নীতি একচোখা।
আজ রোববার বিকেলে রাজধানীর পূর্বাণী হোটেলে বিএনপি আয়োজিত ‘তিস্তার পানি বণ্টন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ভারতের সরকার কখনোই বাংলাদেশের ১৬ কোটি মানুষের কথা ভাববে না। তারা তাদের জনগণের কথাই ভাববে। বাংলাদেশের মানুষের কোনো মূল্যই তাদের কাছে নেই। তিনি বলেন, ‘এ জন্য ভারতের নির্বাচনে কে ক্ষমতায় আসবে, কে আসবে না, তার জন্য আমাদের বসে থাকলে চলবে না। তিস্তাসহ আমাদের যেসব দাবি আছে, সেগুলো নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।’

বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বর্তমানে বাংলাদেশে যে সরকার ক্ষমতায় আছে, তারা
ভারতের কাছ থেকে কোনো কিছুই আদায় করতে পারবে না। ভারতের প্রতি অতিরিক্ত
প্রেমে গদগদ হয়ে তারা সব উজাড় করে দিয়েছে। এখন তিস্তা বা অন্যান্য ইস্যুতে
দর-কষাকষির কোনো হাতিয়ার আমাদের কাছে আর নেই।’ তিনি বলেন, ‘আমাদের বর্তমান
শাসকেরা তিস্তা, সীমান্ত চুক্তি এ বিষয়গুলো নিয়ে চিন্তিত নয়। কারণ, তারা এ
দেশের জনগণের আস্থার সরকার নয়। তারা কেবল ওই দেশের সমর্থনেই টিকে আছে। তাই
তাদের খুশি করতেই কাজ করে যাচ্ছে।’
২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বিএনপির তিস্তা অভিমুখে লংমার্চ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এই লংমার্চের দুটি দিক রয়েছে। এ দুটি দিক বাস্তবায়নের জন্য জনগণকে লড়াই করতে হবে। প্রথমত, দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয়ত, ওই সরকার ভারতের সঙ্গে আমাদের যে নদীগুলো রয়েছে, সে নদীগুলোর পানির ন্যায্য হিস্যার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবে।
মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, তাঁদের আন্দোলন অব্যাহত আছে এবং তা সফল হবে।
গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মদ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, সাবেক রাষ্ট্রদূত মাসুদ আরিফ প্রমুখ।

No comments:
Post a Comment