চলতি প্রজন্মের বলিউড অভিনেত্রীদের মধ্যে সুসময় পার করছেন শত্রঘœ সিনহা
কন্যা সোনাক্ষি সিনহা। অল্প সময়ে একাধিক শীর্ষ অভিনেতার বিপরীতে বিভিন্ন
ছবিতে কাজ করেই সফলতা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি পারফরমেন্সের দিক
দিয়েও দিনে দিনে দখল বাড়ছে সোনাক্ষির। এরই মধ্যে প্রায় ১০ কেজি ওজন
কমিয়েছেন তিনি। নাচ শিখছেন নিয়মিত। পাশাপাশি রপ্ত করেছেন ফাইটও। তবে এবার
তিনি রপ্ত করলেন অ্যাথলেটিক।

নতুন
একটি ছবিতে কাজ করার জন্য এটি করতে হয়েছে তাকে। ছবির নাম ‘হলিডে- এ
সোল্ডার ইজ নেভার অফ ডিউটি’। পরিচালনা করছেন এ আর মুরুগাডস। এখানে তিনি
আবারও জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন অক্ষয় কুমারের বিপরীতে। ছবির কাজ সম্প্রতি
শেষ হয়েছে। এখানে অ্যাথলেট হিসেবে বেশ কিছু দৃশ্য করতে হয়েছে তাকে। বেশ
ভালভাবেই এগুলো করেছেন বলেও জানা গেছে। এদিকে এ ছবির মাধ্যমে বেশ খোলামেলাও
হাজির হচ্ছেন তিনি। একাধিক গান ও দৃশ্যে খুল্লাম খুল্লা সোনাক্ষিকে দর্শক
দেখতে পাবেন। অক্ষয় কুমারের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যেও ক্যামেরাবন্দি হয়েছেন
তিনি। সব মিলিয়ে এই ছবির মাধ্যমে নতুনরূপে আবিষ্কার করা যাবে সোনাক্ষিকে।
ওজন কমানোর পর এই ছবির মাধ্যমেই প্রথম এতটা ছোট পোশাকে কাজ করেছেন তিনি।
এখন খুল্লাম খুল্লা সোনাক্ষিকে দর্শক কিভাবে নেন সেটাই দেখার বিষয়। তবে
বিষয়টি নিয়ে দারুণ খুশি এই অভিনেত্রী। এ বিষয়ে তিনি বলেন, আমি গত এক বছর
ধরে ওজন কমানোর চেষ্টা করে যাচ্ছিলাম। অবশেষে ১০ কেজি কমাতে সক্ষম হয়েছি।
এখন নিজেকে আয়নার সামনে দেখতে অনেক ভাল লাগছে। তাইতো ‘হলিডে- এ সোল্ডার ইজ
নেভার অফ ডিউটি‘ ছবিতে খোলামেলা হয়ে কাজ করলাম। এখন আমাকে দর্শক কিভাবে নেয়
সেটাই দেখার বিষয়। আমি বিষয়টি নিয়ে এক্সাইটেড।
No comments:
Post a Comment