Wednesday, April 23, 2014

দেশে এই প্রথম শিশুতোষ ভৌতিক চলচ্চিত্র ‘আমরা করবো জয়’

বাংলাদেশে এই প্রথম নির্মাণ হচ্ছে শিশুতোষ ভৌতিক চলচ্চিত্র। নাম ‘আমরা করব জয়’। চলচ্চিত্রটি পরিচালনা করছেন আহসান সারোয়ার ও চিত্রগ্রহণ করছেন কামরুল হাসান রুবেল। চলচ্চিত্রটির বিভিন্ন গানের সুর ও সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার ও শামীম আলম বুলেট। চলচ্চিত্রটির কাহিনীতে দেখা যাবে, এক বন্ধুর রেডিওতে গল্প বলাকে কেন্দ্র করে বাকিদের মনে  দেখা দেয় নানা কৌতুহল। 
আর এই কৌতুহল থেকে নিষিদ্ধ জমিদার বাড়ির উদ্দেশ্যে ভয়ংকর যাত্রা। সেখানে পৌঁছানোর পর নানা রকম অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তাদের সঙ্গে। তারা ক্রমশ বুঝতে পারে ত্রিমাত্রিক কিছুর উপস্থিতি যা তাদের শেষ করে দিতে চায়। তারা বুঝতে পারে গল্পের চেয়েও ভয়ংকর এই বাড়ি থেকে বেঁেচ বের হওয়া সম্ভব নয়। চলচ্চিত্রটি নির্মাণ হচ্ছে ব্ল্যাক শাইন প্রোডাকশন হাউস-এর ব্যানারে। ঢাকা ও ঢাকার বাহিরে বিভিন্ন লোকেশানে এর শুটিং চলছে। চলচ্চিত্রটিতে তেমন প্রখ্যাত কেউ না থাকলেও যে শিশুশিল্পীরা অভিনয় করছে তারা প্রত্যেকই অভিনয়ে বেশ দক্ষ। এদের মধ্যে রয়েছে  তাজবিহ্, আহসান সাদাফ, আকিক অর্নব, নিপা প্রমুখ। মূলত এই চারজন শিশুশিল্পীই ‘আমরা করবো জয়’ ছবিটির গল্পকে এগিয়ে নিয়ে যাবে দর্শকের বিনোদনের জন্য। পরিচালক জানান, এ বছরই চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে। আর সে কারণেই ছবিটির নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

No comments:

Post a Comment