Tuesday, April 15, 2014

বায়ার্নের জালে ডর্টমুন্ডের ৩ গোল

টানা ৫ ম্যাচে বায়ার্ন মিউনিখকে আগে গোল খেতে দেখলো ভক্ত সমর্থকরা। দলটির ফুটবল ইতিহাসে ২০০১ মওসুমের পর এমন ঘটনা দেখা যায়নি। তবে শেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লীগে ম্যানটেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জার্মানির জায়ান্ট দলটি। 
শনিবার বুন্দেসলীগায় চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও আগে গোল খেয়ে পিছিয়ে পড়লো বায়ার্ন মিউনিখ। তবে এবার ম্যাচ শেষে অভিজ্ঞতাটা তিক্ত। এবার নিজ মাঠে বিধ্বস্ত হলো বায়ার্ন মিউনিখ। শনিবার বুন্দেসলীগায় চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের কাছে গুনে গুনে ৩ গোল খেল মিউনিখ জায়ান্টরা। আর ম্যাচ শেষে ৩-০ গোলের হারের সঙ্গে বায়ার্নের ছবিটা আরও মলিন হয় ব্রাজিল তারকা রাফিনহার লাল কার্ডে। অ্যালিয়াঞ্জ অ্যারেনার মাঠে ২০১২ সালের অক্টোবরের পর এই প্রথম বায়ার্নের হার দেখেন স্বাগতিক সমর্থকরা। আর এই মাঠে ২০১১ সালের পর তিন বছরে প্রথম জয় পেলো ডর্টমুন্ড। চলতি বুন্দেসলিগায় যৌথ সর্বাধিক ১৭ গোলের মালিক ক্রোয়েশিয়ার মারিও মানজুকিচ বায়ার্ন একাদশে মাঠে নামলেও ডর্টমুন্ড দলের বাইরে ছিলেন পোলিশ স্ট্রাইকার রবার্ত লিওয়ানদোস্কি। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় এদিন বায়ার্নের খেলা ছিল ভুলে ভরা। ম্যাচের ২০ মিনিটে সফরকারী ডর্টমুন্ডের প্রথম গোলটি পান প্লে মেকার মিখিটারিয়ান। ৪৯ মিনিটে বায়ার্ন তারকা ফ্রাঙ্ক রিবেরির ভুল পাসে ব্যবধান দ্বিগুণ করেন দারুণ ফর্মের ডর্টমুন্ড ফরোয়ার্ড মার্কো রয়স। ৫৬ মিনিটে বায়ার্ন কোচ গার্দিওলার হতাশা বাড়িয়ে ডর্টমুন্ডের তৃতীয় গোল আদায় করেন হফম্যান। এবারের বুন্দেসলীগায় শিরোপার প্রশ্নে বিশেষ গুরুত্ব ছিল না সর্বশেষ ক্লাসিকোয়। বায়ার্ন মিউনিখের এবারের শিরোপা নিশ্চিত হয়েছে বুন্দেসলীগায় ৭ ম্যাচ বাকি রেখে। তবে শিরোপা নিশ্চিত হওয়ার পর টানা দুই ম্যাচ হার নিয়ে পড়ন্ত নৈপুণ্য দেখাচ্ছেন কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। বুন্দেসলিগায় ৫৩ ম্যাচ পর বায়ার্ন মিউনিখ হারের স্বাদ নেয় গত সপ্তাহে। তলানির দল অগসবুর্গের কাছে হারে তারা। আর শনিবার বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হার নিয়ে কোচ গার্দিওলাকে হিসাব কষতে হবে আলাদা। বুধবার জার্মান কাপ সেমিফাইনালে কাইজারস্লাউটার্নকে মোকাবিলা করবে বায়ার্ন মিউনিখ। ওই ম্যাচে গার্দিওলা পাচ্ছেন না বায়ার্নের বিশ্বসেরা গোলরক্ষক ম্যানয়েল নয়্যারকে। ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে আঘাত নিয়ে মাঠ ছাড়েন এ জার্মান গোলরক্ষক। ইতিমধ্যে এবারের জার্মান কাপ সেমিফাইনাল নিশ্চিত করেছে বরুসিয়া ডর্টমুন্ডও। সেমিফাইনালে ডর্টমুন্ডের প্রতিপক্ষ উলফসবুর্গ

No comments:

Post a Comment