হাকাশে পৃথিবীসদৃশ গ্রহ খুঁজতে খুঁজতে এবার নাসার মহাকাশ বিজ্ঞানীরা
প্রথমবারের মতো পৃথিবীর আকৃতির একটি বাসযোগ্য গ্রহের সন্ধান পেয়েছেন।
সেখানে প্রাণের অস্তিত্ব এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে এ গ্রহটি একটি শীতল
নক্ষত্রের চারপাশে আবর্তন করছে। নাসার ‘কেপলার স্পেস টেলিস্কোপ’ নতুন
গ্রহটি শনাক্ত করেছে। মহাকাশ গবেষকরা এর নাম রেখেছেন কেপলার-১৮৬এফ। গ্রহটি
ব্যাসার্ধে পৃথিবীর ব্যাসার্ধের ১ দশমিক ১১ গুণ বড়।

ধারণা
করা হচ্ছে, গ্রহটির আবহাওয়া ও জলবায়ু হবে পৃথিবীর অনুরূপ। এখানেই শেষ নয়।
কেপলার- ১৮৬এফ এর পৃষ্ঠদেশের পানিও পাওয়া যেতে পারে তরল আকারেই। এদিকে
কেপলার ১৮৬ নামে যে নক্ষত্রের চারপাশে গ্রহটি প্রদক্ষিণ করছে, সেটি
এম১-টাইপের বামন তারকা। এটি চিরকাল হাইড্রোজেন পোড়াতে থাকবে। আর এর অর্থ
বিশেষ এ নক্ষত্রটির চারপাশে প্রাণের অস্তিত্ব বিকাশের ব্যাপক সম্ভাবনা
রয়েছে। এর পরের পদক্ষেপে মহাকাশ বিজ্ঞানীরা গ্রহটিতে বিদ্যমান রাসায়নিক
উপাদানসমূহ পরীক্ষা-নিরীক্ষা করবেন। ‘সায়েন্স’ সাময়িকীতে গবেষণা নিবন্ধটি
ছাপা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সংস্থাটির সদরদপ্তরে
নাসার অ্যাস্ট্রোফিজিক্স ডিভিশনের পরিচালক পল হার্টজ পৃথিবীসদৃশ নতুন গ্রহ
আবিস্কারকে একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে মন্তব্য করেছেন।
No comments:
Post a Comment