Sunday, April 20, 2014

ভবন না ছাড়লে সামরিক শক্তি প্রয়োগ করবে ইউক্রেন

রুশপন্থিরা সরকারি ভবনগুলো ছেড়ে না দিলে সেখানে সামরিক শক্তি প্রয়োগ করবে ইউক্রেন। এমন হুমকি দিয়েছে তারা। ওদিকে ইস্টার উপলক্ষে ইউক্রেনের পূর্বাঞ্চলে অভিযান বন্ধ রাখা হয়েছে। ইউক্রেন থেকে বিবিসি’র সাংবাদিক আন্দ্রে দেশচিতসিয়া বলেন, রুশপন্থি ওইসব বিচ্ছিন্নতাবাদীরা সরকারি ভবন ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে। বৃহস্পতিবার তারা সঙ্কট সমাধানে একটি চুক্তিতে এলেও ওই ভবনগুলো না ছাড়ার ব্যাপারে তারা অনড়।
অন্যদিকে রাশিয়া যদি চুক্তি মানতে ব্যর্থ হয় তাহলে তাদের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন যে, গত মাসে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়াকে আলাদা করার অভিযানে যেসব রাশিয়ান অংশ নিয়েছিলেন তাদেরকে তিনি মেডেল দিয়ে পুরস্কৃত করবেন। এ থেকে পরিষ্কার যে, ক্রাইমিয়াকে আলাদা করার জন্য রাশিয়ার প্রত্যক্ষ মদত ছিল। ক্রাইমিয়ার পর দোনেৎস্কসহ বেশকিছু শহর রুশপন্থি বিদ্রোহীরা দখলে নিয়েছে। শুধু তা-ই নয়। তারা দখলে নিয়েছে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন। তাদেরকে সরিয়ে এখন ইউক্রেন সরকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এ কাজে তারা সামরিক অভিযানও চালাতে পারে।

No comments:

Post a Comment