Tuesday, April 15, 2014

বৈশাখ পরবর্তী পরিচ্ছনতা কাজে ওয়ার্কস ফর গ্রিন

আসুন আমাদের শহরটাকে আর্বজনা মুক্ত রাখি’ স্লোগানে সোমবার ১লা বৈশাখ উপলক্ষ্যে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ওয়ার্কস ফর গ্রিন বাংলাদেশ’র ভলান্টিয়াররা।
১লা বৈশাখের দিন ধানমন্ডির রবীন্দ্র সরোবরে প্রচুর জনসমাগম হয়। এর ফলে  দিনের শেষে ওই এলাকা ময়লা-আর্বজনায় ভরে যায়। তাই ওয়ার্কস ফর গ্রিন বাংলাদেশের ভলান্টিয়াররা জনবহুল এ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

তারা কয়েকটি ছোট ছোট দলে বিভক্ত হয়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের আশেপাশের এলাকার খোলা উদ্যানের ময়লা-আবর্জনা সংগ্রহ করে ডাস্টবিনে ও সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে ফেলেন।

ভবিষ্যতেও ওয়ার্কস ফর গ্রিন বাংলাদেশ এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে।

পাশাপশি আগামী বর্ষা মৌসুমে দেশব্যাপী বৃক্ষরোপন অভিযানের সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্কস ফর গ্রিন বাংলাদেশ। এ উদ্যোগে তারা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ওয়ার্কস ফর গ্রীন বাংলাদেশ একটি ভলান্টিয়ারি সংগঠন।

No comments:

Post a Comment