রাজধানীর রামপুরা এলাকায় গুলিতে এক শিবির নেতা নিহত মামলায় বিএনপির
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের
জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

তবে
একই মামলায় দলের অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৫০ হাজার টাকা
মুচলেকায় জামিন দেয়া হয়েছে। রোববার দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মহানগর
ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশীদ এ নির্দেশ দেন। এর আগে এ তিন নেতা আদালতে
আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। গত বছরের ২৯ শে ডিসেম্বর মার্চ ফর
ডেমোক্রেসি কর্মসূচিতে মালিবাগ চৌধুরীপাড়ায় পুলিশের গুলিতে দক্ষিণখান থানার
শিবিরের সভাপতি মানছুর প্রধানীয়া নিহত হবার ঘটনায় এ মামলা দায়ের হয়।
আসামিরা গত ৯ই মার্চ হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন পেয়েছিলেন। জামিনের
মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন
হাইকোর্ট।
No comments:
Post a Comment