পাবনা শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল
মান্নান খানকে কুপিয়েছে সন্ত্রাসীরা। মুমূর্ষু অবস্থায় পাবনা মেডিকেল কলেজ
হাসপাতালে তার চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শীরা
জানান, রোববার বেলা ১১ টার দিকে অটোরিক্সা যোগে পাবনা শহরে যাওয়ার পথে সদর
থানার অদূরে সেন্ট্রাল গালর্স স্কুলের কাছে একদল সশস্ত্র সন্ত্রাসী এই
হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা অধ্যক্ষ আব্দুল মান্নান খানকে এলোপাথাড়ি
কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করে। প্রসঙ্গত,শহীদ এম মনসুর আলী কলেজের অধ্যক্ষের পদ
নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলে আসছিল। সম্প্রতি অধ্যক্ষ আব্দুল মান্নান
খানকে অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দিয়ে একই প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুস সামাদকে
ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন কলেজ পরিচালনা কমিটি। এ প্রেক্ষিতে রিট
করলে আব্দুল মান্নান খানের পক্ষে রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের রায় নিয়ে
তিনি কলেজে পুনরায় যোগ দিতে গেলে জটিলতা তৈরি হয়। এরই জের ধরে অধ্যক্ষ
মান্নানের উপর এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও তার স্বজনরা।
No comments:
Post a Comment