ইয়েমেনের শাবওয়া প্রদেশে সেনা-জঙ্গি
বন্দুকযুদ্ধে কমপক্ষে ১৮ সেনা সদস্য ও শীর্ষ জঙ্গি সংগঠন আল-কায়েদার ১২
সদস্য নিহত হয়েছে। উভয় পক্ষেই আহত হয়েছে আরও অনেকে। আহতদের স্থানীয় বিভিন্ন
হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এ
খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। আল-কায়েদার বেশ কয়েকজন বন্দুকধারী
হাবান এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িবহরে অতর্কিতে হামলা চালালে উভয় পক্ষে
ভয়াবহ বন্দুকযদ্ধ শুরু হয়। এতে ঘটনাস্থলেই উভয়পক্ষে মোট ৩০ জন নিহত হয়।
হেলিকপ্টার ও ট্যাঙ্কের মাধ্যমে সেনাবাহিনী আল-কায়েদার গোপন আস্তানাগুলোতে
হামলা চালাতে শুরু করে। সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে ও স্থানীয় বিভিন্ন
টার্গেটে প্রায়ই হামলা পরিচালনা করে থাকে ইয়েমেনভিত্তিক আল কায়েদা ইন দ্য
অ্যারাবিয়ান পেনিনস্যুলা (একিউএপি)। ২০০৯ সালের দিকে এ জঙ্গি সংগঠনটি
আত্মপ্রকাশ করে ও দেশটির সরকারের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে।
No comments:
Post a Comment