Wednesday, April 16, 2014

মেসি মানষিকভাবে ভুগছে-লুইস মেনোত্তি

বার্সালোনা এবং আর্জেন্টিনার সাবেক কোচ সিজার লুইস মেনোত্তি মনে করেন লিওনেল মেসি মানষিকভাবে ভুগছে। ২০১৪’র বিশ্বকাপের জন্য মেসিকে সতেজ থাকার উপদেশও দেন ১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ী এই কোচ। অ্যাতলেটিকো মাদ্রিদ এবং গ্রানাদার বিপক্ষে ম্যাচে মেসি ভালো খেলতে না পারায় সমালোচকরা বলেছিল তিনি ২০১৪’র বিশ্বকাপের জন্য ‘গা’ বাঁচিয়ে খেলেছেন। “আমি  মনে করিনা মেসি বিশ্বকাপের জন্য নিজেকে বাঁচিয়ে খেলেছে।
তার পারফর্ম বিশ্বকাপে অন্যকিছু করে দেখাবেনা” বলেছেন মেনোত্তি। তিনি আরও বলেন, “আমি তাকে শারিরীক দিকের চেয়ে মানষিক দিক দিয়ে অবসাদগ্রস্থ দেখেছি। এটা সাধারন একটা ব্যাপার। কারন সে প্রচুর ম্যাচ খেলছে এবং তার অনেক বাধ্যবাধকতা রয়েছে। কিছুদিনের বিশ্রাম তাকে আবারো বিশ্বের সেরার আসনে নিয়ে আসতে সাহায্য করবে।” বুধবার রাতে কোপা ডেল রে’র ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে মেসির বার্সালোনা। মেসি এই মৌসুমে বার্সেলোনার হয়ে ৪০ ম্যাচে ৩৮ গোল করেছেন।

No comments:

Post a Comment