টাঙ্গাইল: জাতীয় সংসদের টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে উপনির্বাচনে
প্রয়াত সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের ছেলে অনুপম শাহজাহানকে
বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বুধবার
স্থগিত কেন্দ্রের ফলাফলসহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম ৭৩ হাজার ৯০৭
ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী
লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মালেক মিয়া পেয়েছেন ৭৩ হাজার ৫৬ ভোট। গত ২৯
মার্চ টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ঘেচুয়া সরকারি
প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করেন
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ খুরশিদ আনোয়ার। গত ২০ জানুয়ারি
কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।
No comments:
Post a Comment