দীর্ঘ ৫ মাস ধরে চলা রক্তক্ষয়ী সহিংসতার
পর দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির ও বিদ্রোহী দলের নেতা রিয়েক মাচার
একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন। গতকাল ইথিওপিয়ার রাজধানী আদ্দিস
আবাবায় এ চুক্তি স্বাক্ষর করেন কির ও মাচার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন
কেরি ও জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

শান্তি
চুক্তির শর্তানুযায়ী, অবিলম্বে অস্ত্রবিরতি কার্যকর ও একটি
অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। নতুন সংবিধানের খসড়া প্রণয়ন ও
নির্বাচন আয়োজনের আগেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর
করতে হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। দেশটিতে গত ৫ মাসের সহিংসতায় হাজার
হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কঠিন যাত্রা ও দীর্ঘ পথ শুরু হচ্ছে এখন
এবং এ কাজ অবশ্যই অব্যাহত রাখতে হবে। ঘোরতর দুই প্রতিদ্বন্দ্বীকে এক টেবিলে
আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যুক্তরাষ্ট্রের। এর আগে জাতিসংঘ দক্ষিণ
সুদানের সরকার ও বিদ্রোহী উভয় পক্ষকেই মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও
গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত করেছে।
No comments:
Post a Comment