Saturday, May 10, 2014

মেক্সিকোয় ফের শক্তিশালী ভূমিকম্প

মেক্সিকোয় রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মধ্যরাত ২টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এ সময় বহু মানুষ আতঙ্কে বাড়িঘর থেকে বাইরে বেরিয়ে ছোটাছুটি শুরু করে দেন।
এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন সড়ক ও দেয়ালে বড় ধরনের ফাটল এবং বিভিন্ন ভবনের জানালার কাঁচ ভেঙেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) দেয়া তথ্যানুযায়ী, দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশের টেকপ্যান ডি গ্যালেয়ানা শহরতলির ৪ মাইল পশ্চিমে ছিল ভূমিকম্পটির কেন্দ্র। ভূ-গর্ভের ৩৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎস। এর আগে গত বৃহস্পতিবার মেক্সিকোয় ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। বিভিন্ন সড়ক ও দেয়ালে ফাটল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ও ভবনের জানালার কাঁচ ভাঙা ছাড়া বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি সেই ভূমিকম্পে।

No comments:

Post a Comment