ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ
(আইইবি) এর ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেমিনার, রক্তদান,
সংবর্ধণা সভাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে আইইবি চট্টগ্রাম কেন্দ্র। বুধবার
সকালে চট্টগ্রাম কেন্দ্র চত্বরে জাতীয় পতাকা ও আইইবি পতাকা উত্তোলনের মধ্য
দিয়ে তিনদিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি আনন্দ শোভাযাত্রা
নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ
হয়।

আগামী
১৬ মে শুক্রবার বিকেলে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার
রক্তদান, কেন্দ্রের সাবেক নির্বাহিদের সংবর্ধণা, স্মৃতিচারণ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার
মোশাররফ হোসেন। বুধবার দুপুর আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত
এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের চেয়ারম্যান প্রেকৌশলী মনজারে
খোরশেদ আলম। প্রযুক্তিতে শক্তিশালী হলেই বিশ্বে মর্যাদার অধিকারী হওয়া যায়
উল্লেখ করে লিখিত বক্তব্যে তিনি বলেন, যেসব দেশ প্রযুক্তিতে শক্তিশালী
তারাই বিশ্বে মর্যাদার অধিকারী। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশও প্রযুক্তিতে
আত্মনির্ভরশীল হতে পারলে বিশ্বে মর্যাদার অধিকারী হওয়া সম্ভব মন্তব্য করে
তিনি বলেন,‘প্রকৌশলীরাই এ প্রযুক্তির ধারক ও বাহক। তাই ইঞ্জিনিয়ার্স
ইনস্টিটিউশন এর প্রধান লক্ষ্য প্রকৌশলীদের মেধাকে কাজে লাগাতে নিয়মিত
প্রশিক্ষণের ব্যবস্থা। যাতে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করা যায়।‘ প্রকৌশল
নির্ভর সেক্টরে প্রকৌশল ব্যবস্থাপনাই এ খাতকে গতিশীল করতে পারে উল্লেখ করে
আইইবি চেয়ারম্যান বলেন,‘কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বর্তমানে এসব
সেক্টরে আমলা নির্ভর ব্যবস্থাপনা। অথচ বাংলাদেশে বর্তমানে যেসব সমস্যা
রয়েছে (গ্যাস, পানি, বিদ্যুত, জলাবদ্ধতা, কারখানার নিরাপত্তা, ভবন ধ্বস) তা
প্রযুক্তি নির্ভর। সংবাদ সম্মেলনে জানানো হয় ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত
চট্টগ্রামে জয়েন্ট স্টক কোম্পানীতে রেজিস্ট্রেশনভুক্ত হওয়ার মাধ্যমে
যাত্রা শুরু হওয়া আইইবি’র দেশে ১৭টি কেন্দ্র, ৩৪টি উপকেন্দ্র ও বিদেশে ৮
শাখা রয়েছে। দেশের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি,
প্রযুক্তিগত শিক্ষা প্রদান, বিএসসি ইঞ্জিনিয়ারিং সমমানের এএমআইই ডিগ্রি
প্রদান, নাগরিক সেবা, উন্নয়ন কাজে দায়িত্বপালন, শ্রমজীবি ও পেশাজীবিদের
কল্যাণ, দেশিয় সংস্কৃতির প্রসারসহ নানা কাজে আইইবি নিয়োজিত রয়েছে বলেও
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আইইবি’র
ভাইস চেয়ারম্যান প্রকৌশলী অধ্যাপক রফিকুল আলম, এম এ রশিদ, সম্মানী সম্পাদক
প্রকৌশলী উদয় শেখর দত্ত, সাবেক চেয়ারম্যান প্রেকৌশলী হারুন, প্রকৌশলী কাজী
সুফিয়ান, প্রচার সম্পাদক জাহিদ আবছার চৌধুরী, বিধান চন্দ্র দাশ প্রমুখ
উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment