Wednesday, May 7, 2014

নারী উদ্যোক্তাদের সঙ্গে ফাতেমা সুমারের প্রাতঃভোজ

নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রাতঃভোজে অংশ নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের (দক্ষিণ ও মধ্য এশিয়া) সহকারী পররাষ্ট্র সচিব ফাতেমা সুমার।
বুধবার সকালে আয়োজিত এ প্রাতঃভোজে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাও উপস্থিত ছিলেন। এসময় ফাতেমা সুমার নারী উদ্যোক্তাদের কাছে তাদের কাজের অনুপ্রেরণা ও অভিজ্ঞতার বিষয় মনোযোগ দিয়ে শোনেন। নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা বিশিষ্ট নারীরাও এতে উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment