Saturday, May 10, 2014

প্রবাসী বিএনপি নেতা নিখোঁজের ঘটনায় আটক-৩

সুনামগঞ্জ থেকে যুক্তরাজ্য প্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালক নিখোঁজের ঘটনায় যুবদলের এক নেতাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। শনিবার সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা  থেকে বেলা একটার দিকে তাঁদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জেলার দিরাই উপজেলার সুজানগর গ্রামের আলী আকবর চৌধুরী (৩৭), সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা জিহাদুর হক (২৮) এবং তাহিরপুর উপজেলার বলিজুড়ি গ্রামের তারেকুজ্জামান (২৫)। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হিসেবে এই তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

No comments:

Post a Comment